আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছারছীনার পীর

০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ PM
শোকবইতে স্বাক্ষর করেন শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন

শোকবইতে স্বাক্ষর করেন শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন © সৌজন্যে প্রাপ্ত

আলজেরিয়ার গণপ্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনার পীর মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। পবিত্র ওমরাহ পালনকালে গত ২৮ মার্চ তার মৃত্যুর খবর জানতে পেরে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ওমরাহ শেষে দেশে ফিরে ঢাকায় অবস্থিত আলজেরিয়ার দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ড. আবদেলউহাব আস সাইদানির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শোক প্রকাশ করেন, শোকবইতে স্বাক্ষর করেন এবং প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানসহ বিভিন্ন কূটনীতিক এবং আলজেরিয়া দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোকবার্তায় পীর ছাহেব বলেন, লিয়ামিন জেরুয়াল ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলজেরিয়ার ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক সংকটময় সময়ে দেশকে নেতৃত্ব দেন। তার নেতৃত্ব, দূরদর্শিতা এবং শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে তার চিন্তা ও সমবেদনা আলজেরিয়ার জনগণের সঙ্গে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬