অতিথি হিসেবে মোদিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

০১ মার্চ ২০২০, ০৬:২৪ PM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন © ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে (নরেন্দ্র মোদিকে) আমরা সর্বোচ্চ সম্মান দেব। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’র ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেন, মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন।মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।

ভারতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।

মোদীকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণের খবরের পর দেশব্যাপী সমালোচনা দেখা গেছে। বিষয়টি গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতকে আমন্ত্রণ না জানালে কৃতঘ্নতার পরিচয় দেওয়া হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০৩ এপ্রিল ২০২৬
পাকিস্তানে এক রাতের মধ্যে জ্বালানির দাম দ্বিগুণ, পেট্রোল বে…
  • ০৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন?
  • ০৩ এপ্রিল ২০২৬
অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • ০৩ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক
  • ০৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬