ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৬ PM
সিলেটের সড়কে বর্ণমালার মিছিল

সিলেটের সড়কে বর্ণমালার মিছিল © সংগৃহীত

পিচঢালা সড়ক দিয়ে হাঁটছে মিছিল। ভাষার মাস বরণে এ বর্ণমালার মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া সবার হাতে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। শতকণ্ঠে উচ্চারিত হচ্ছে দেশের গান, ভাষার গান। সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি এগিয়ে চলছে শহীদ মিনারের দিকে। বর্ণমালার মিছিল দিয়ে প্রতিবছরের মতো এবারও সিলেটে বরণ করা হল ভাষার মাস ফেব্রুয়ারি।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে ভাষার মাস বরণে এ আয়োজন করা হয়। মিছিলে বাংলা বর্ণমালার পাশাপাশি ভাষা দিবসের তাৎপর্য সম্বলিত স্লোগানখচিত প্লেকার্ড প্রদর্শন করা হয়।

বর্ণমালার মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ছন্দনৃত্যালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করা হয়। ভাষাবরণের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

এছাড়া, সকালে ভাষার মাসকে স্বাগত জানিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে ‘মুক্তিযুদ্ধ অনুশীলন কেন্দ্র’।

এদিকে ভাষার মাস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামীকাল (০২ ফেব্রুয়ারি) রবিবার থেকে থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘৩৪তম’ জাতীয় কবিতা উৎসব। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের অনুষ্ঠানে সাতটি দেশ থেকে কবিরা যোগ দেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। এবার জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করবেন কবি মহাদেব সাহা। এ ছাড়াও এ উৎসবে তিনজন ভাষা সংগ্রামী প্রবীন কবিকে জাতীয় কবিতা পরিষদ সন্মাননা প্রদান করা হবে।

কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত জানান, উৎসবের প্রতিপাদ্য হলো ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।’ এটি জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের একটি কবিতার পঙক্তি। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এ মাসে আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬