ঢাকার দুই সিটির ভোট গ্রহণ শেষ, ফল আসা শুরু

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩১ PM
সকালে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী

সকালে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট শেষ হয়েছে। এবারে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনার ফলাফল আসতে শুরু করেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রথমবারের মতো নেয়া এ ভোটে কম ভোটার উপস্থিতি, ইভিএমে আঙুলের ছাপ না মেলা, ইভিএম ব্যবহারের পদ্ধতি দেখিয়ে দেওয়ার নাম করে ভোটারের ভোট দিয়ে ফেলা, প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে ভোট শেষ হয়েছে। তবে সাময়িক অচলাবস্থা বাদে কোনও কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ বা ভোট বাতিলের ঘটনা ঘটেনি। 

আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ভোটকেন্দ্র ছিল দুই হাজার ৪৬৮টি। ভোটকক্ষ ছিল ১৪ হাজার ৪৩৪টি। ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও সাত হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে এক হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ছয় হাজার ৫৮৮টি ভোটকক্ষ ছিল।

দুই সিটিতে ২৮ হাজার ৮৭৮টি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ঢাকা উত্তরে ১৫ হাজার ৭০০টি ও ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ হাজার ১৭৮টি ইভিএম মেশিন ছিল। মোট ভোটার ছিলেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬