সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাযা

২৫ জানুয়ারি ২০২০, ০৫:০১ PM

ভারতীয় সিমান্ত বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের গায়েবানা জানাজার নামাজ পড়েছেন বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গত ২৩ দিনে সীমান্তে বাংলাদেশি ১৯ জন নাগরিক হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে গায়েবানা জানাজা ও অবস্থান কর্মসূচী করেন তারা।

এসময় ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার রাকিব বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিনা বিচারে, বিনা অপরাধে অনেককে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে আহত করেছে তারা। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভারত আমার দেশের নাগরিকদের কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে নির্বিচারে হত্যা করছে। এর কোন প্রতিকার বাংলাদেশ সরকার করছে না। আমরা এর তীব্র নিন্দা জানায়।

গায়েবানা জানাজার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এসময় ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। 

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence