এক মাসে ৫ জন সদস্য হারালো জাতীয় সংসদ

২২ জানুয়ারি ২০২০, ০৯:২৬ AM

© ফাইল ফটো

বিগত এক মাসেই জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য হয়ে গেছে। এরমধ্যে এক জন পদত্যাগ করেছেন। আর বাকি চারটি আসন সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়েছে।

গত ২৭ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি তারিখ পর্যন্ত চারজন সংসদ সদস্য ইন্তেকালের করেছেন। সর্বশেষ মঙ্গলবার (২১ জানুয়ারি) মারা যান সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

আর ঢাকা দক্ষিণ সিটি মেয়র নির্বাচন করাতে করেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্যা ব্যারিস্টার ফজলে নূর তাপস। সবমিলিয়ে বর্তমানে মোট পাঁচটি আসন এমপিশূন্য রয়েছে।

যশোর-৬ ( কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মঙ্গলবার মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

বগুড়ার-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান (৬৬) গত ১৮ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা যান। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য গত ২৯ ডিসেম্বর পদত্যাগ করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হলে তিনি সংসদ সদস্যের পদ ছাড়েন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence