বাংলাদেশ সেনাবাহিনীকে কুকুর উপহার দিল ভারত

০৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৩৫ PM

© সংগৃহীত

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় সেনাবাহিনী শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কলকাতার চাষাড়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে দুপুরে পেট্টাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে সেগুলো হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর উপহার হিসেবে দেয়া হবে। যার প্রথম চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে হস্তান্তর করা হয়। ভারতের সেনাবাহিনীর দেয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬