বাড়িভাড়া নির্ধারণে কমিশন গঠন করতে হাইকোর্টের রুল

০১ ডিসেম্বর ২০১৯, ০৮:০১ PM

© ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরগুলোতে ব্যক্তি মালিকানাধীন বাড়ির ভাড়া নির্ধারণে কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুলে ১৯৯১ সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৫ নম্বর ধারা কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদের করা এক আবেদনে এ আদেশ দেন আদালত।

বাড়ি ভাড়া নিয়ে ২০১০ সালের ২৫ এপ্রিল করা এক রিট আবেদনের ধারাবাহিকতায় করা সম্পূরক আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাসিমা কে হাকিম।

এর আগে হাইকোর্ট ২০১৫ সালের ১ জুলাই এলাকাভেদে গণশুনানির মাধ্যমে ভাড়া নির্ধারণের জন্য কমিশন গঠনের জন্য রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান (পরে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। কিন্তু পূর্ণাঙ্গ রায় লেখার আগেই বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান মারা যান। এ কারণে রায়টি লেখার জন্য হাইকোর্টের আরেকজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু ওই বিচারপতি শুনানি না করে রায় লিখতে আপত্তি জানান। একারণে বিষয়টি আবার শুনানির জন্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পাঠিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ফলে এই বেঞ্চে গত বছর নতুন করে রিট আবেদনের ওপর শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় সম্পূরক আবেদনে গতকাল নতুন করে আদেশ দিলেন হাইকোর্ট।

ট্যাগ: আদালত
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬