পেঁয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

২৭ নভেম্বর ২০১৯, ০৯:১১ PM

© ফাইল ফটো

পেঁয়াজ আমদানিতে ভারত ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ভারতের ধোঁকার কারণে পিয়াজে যে সংকট সৃষ্টি হয়েছে সেই শিক্ষাকে সম্পদে পরিণত করা হয়েছে। ৩ বছরের মধ্যে দেশের উৎপাদিত পেঁয়াজ বিদেশে রফতানি করা হবে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে আড়াই হাজার টন পিয়াজের একটি চালান এসেছে। আরও কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিপু মুনশি বলেন, আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পিয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পেঁয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে।

২-৩ বছরের মধ্যে দেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পেঁয়াজ আমদারি বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
close