দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে: প্রধানমন্ত্রী

১৩ নভেম্বর ২০১৯, ১২:৪১ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। ঘরে ঘরে বিদ্যুৎ যাওয়ায় মানুষের কর্মসংস্থান হয়েছে। আজ বুধবার গণভবন থেকে দেশের ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ও সাতটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন। বিদ্যুতের অপচয় করবেন না। সবাই মিলে সচেতন হলে দেশ এগিয়ে যাবে। বাস্তবায়ন হবে বঙ্গবন্ধুর স্বপ্ন। এ দেশের একটি মানুষও অন্ধকারে থাকবে না, সব মানুষ আলোয় পৌঁছাবে।’‘বর্তমানে দেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ের মানুষ যেন উন্নয়ন পায়, তাদের ভাগ্যের যেন উন্নয়ন হয়, পরিবর্তন হয়, এ লক্ষ্য নিয়ে কাজ করছি। ঘরে ঘরে বিদ্যুৎ যাওয়ার কারণে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘এ দেশের একটি মানুষ গৃহ ছাড়া থাকবে না। একটি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন তার সবই আমরা পূরণ করব।’প্রধানমন্ত্রী বলেন, আজ ২৩৪ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকি উপজেলাগুলো খুব শিগগিরই আমরা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনব।

আজ উদ্বোধন করা সাতটি বিদ্যুৎকেন্দ্র হলো- রংপুরে আনোয়ারায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১৩ মেগাওয়াট, শিকলবহায় ১০৫ মেগাওয়াট, পটিয়ায় ৫৪ মেগাওয়াট, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র এবং গাজীপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র। শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা ২৩ উপজেলা হলো- বগুড়ার গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা ও সালথা, গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্দা সদর ও পলাশবাড়ী, হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ, ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোর জেলার বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া, নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানী।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬