বনানীতে পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ১৩ সদস্য আহত

১০ নভেম্বর ২০১৯, ০৯:৫৪ AM

ঢাকার বনানীতে একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন। রোববার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন-আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।

আহত এএসআই মনির হোসেন বলেন, ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে আমরা ১৫ জন ধানমণ্ডিতে সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলাম। আমাদের বহনকারী পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি তিনচাকার ভ্যান চলন্ত গাড়িটির সামনে এসে পড়ে।

এ সময় চালক ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়েই আমাদের গাড়িটি উল্টে যায়। এতে সবাই কমবেশি আহত হয়। ঢামেক হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন ও পুলিশ হাসপাতাল থেকে বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬