বাবার মৃত্যু দেখে পরীক্ষাকেন্দ্রে ছেলে

০৪ নভেম্বর ২০১৯, ০৬:৪৭ PM

© ফাইল ফটো

আড়াইহাজার মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র নাসিরের সঙ্গে তার বাবা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হয়েছিলেন। এসময় সড়ক দুর্ঘটনায় ছেলের চোখের সামনেই বাবার মৃত্যু হয়। সোমবার (৪ নভেম্বর) সকাল আটটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার-গোপালদী সড়কের ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া বগাদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছেলে নাসিরকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন বাবা ইসলাম মিয়া (৪৫)। হেঁটে রাস্তা পার হওয়ার সময় গোপালদী থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল ইসলাম মিয়াকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ইসলাম মিয়াকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চোখের সামনে বাবার মৃত্যু দেখে অচেতন হয়ে পড়ে নাসির। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রোকনউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান স্থানীয় লোকজন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬