নড়াইলে মাশরাফির হেলমেট বিতরণ

২৭ অক্টোবর ২০১৯, ০১:০৬ PM

সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে নিজ শহর নড়াইলে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার সকালে শহরের আলাদতপুরে মাশরাফির মামার বাসভবনের সামনে আয়েজিত অনুষ্ঠানে শতাধিক চালকদের হেলমেট দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিয়ে দেন মাশরাফি।

এ সময় তিনি বলেন, যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অ্যাপস ভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও এর পক্ষ থেকে ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে নড়াইলের মোটরসাইকেল চালকদের নিরাপত্তার জন্য পাঁচ শতাধিক হেলমেট বিতরণ করা হয়। পরবর্তীতে আরও হেলমেট দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close