ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা

০৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ PM
বাংলাদেশি ভিসা

বাংলাদেশি ভিসা © সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা ১৩টি দেশ যৌথভাবে একটি সতর্কবার্তা দিয়েছে। এতে ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের নির্ধারিত দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ঢাকাস্থ এসব দেশের দূতাবাস যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করে।

এতে বলা হয়, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই সরকারি নিয়ম মেনে চলতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।

এছাড়া বলা হয়, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে মনে করছে দেশগুলো।

বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬