বিসিবি কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে মিরপুরের পথে ক্রিকেটাররা

২৩ অক্টোবর ২০১৯, ০৮:০৮ PM

© সংগৃহীত

অবশেষে ক্রিকেটাররা বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে বসতে তারা ইতিমধ্যেই মিরপুরের পথে রওয়ানা হয়েছেন। সেখানে আগে থেকেই রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ প্রভাবশালী বোর্ড কর্মকর্তারা।

সকালেই খবর প্রকাশ হয়, সঙ্কট নিরসনে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফিকে তিনি দায়িত্ব দেন মধ্যস্থতা করার জন্য। অন্যদিকে, দুপুরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাক্ষাৎ করে বেরিয়ে আসার সময়ই তিনি জানিয়েছে, ক্রিকেটারদের দাবি মেনে নিতে তারা প্রস্তুত রয়েছেন। এখন ক্রিকেটাররা তার ডাকে সাড়া দিয়ে আলোচনায় বসলেই হয়। এরপরই সব সমাধান হয়ে যাবে।

সন্ধ্যা ৬টায় গুলশানের সিক্স সিজন্স হোটেলে বৈঠকে বসে আন্দোলনকারী ক্রিকেটাররা। সেখানে আলোচনার পর তাদের হয়ে মিডিয়ার সামনে কথা বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান। তিনি জানান, ১৩ দফা দাবিতে তারা বিকেলের দিকেই বিসিবির কাছে চিঠি পাঠিয়েছেন, ডাক ও কুরিয়ার যোগে এবং ই-মেইলের মাধ্যমে।

যদিও তখন তিনি জানাতে পারেননি, ক্রিকেটাররা কখন বিসিবির সঙ্গে বৈঠকে বসবে। তবে, এটুকু জানিয়েছেন- ক্রিকেটাররাও চান আলোচনায় বসতে এবং দ্রুত খেলার মাঠে ফিরে আসতে।

এরপর সাকিব আল হাসান বলেন, আমরা এখনই সিদ্ধান্ত নিচ্ছি- কখব বিসিবির সঙ্গে বৈঠকে বসবো। সে জন্য তারা আবারও আলোচানায় বসেন এবং দ্রুততার সঙ্গেই সিদ্ধান্ত নেন- বিসিবির সঙ্গে তারা আলোচনায় বসবেন আজই। সে সিদ্ধান্ত মোতাবেকই ক্রিকেটাররা রওয়ানা হন মিরপুরের পথে।

ট্যাগ: ক্রিকেট
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬