ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়া হবে: পাপন

২৩ অক্টোবর ২০১৯, ০৪:৩৪ PM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © সংগৃহীত

ক্রিকেটার ১১ দফা দাবির সবগুলো দাবি মেনে নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার দুপুরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিসিবি সভাপতি পুরো পরিস্থিতি বর্ণনা করেন। এ সময় বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক, বর্তমানে বিসিবি পরিচালক এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নাঈমুর রহমান দুর্জন।

নাজমুল হাসান পাপন অভিযোগ করেন, ক্রিকেটাররা তাদের ফোন রিসিভ করছেন না। তিনি বলেন, ‘তাদের সঙ্গে যোগাযোগের পরও ফোন ধরছে না।’

আজও নাজমুল হাসান পাপন অভিযোগ করেন, এ আন্দোলনে অন্য কোনো কারণ থাকতে পারে। তিনি বলেন, ‘শুধু টাকার কারণে তারা এমনটি করছে না। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে কী কথা হয়েছে? জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি জানিয়েছি। এরই মধ্যে তিনিও বিষয়টি জেনেছেন।’

ট্যাগ: ক্রিকেট
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬