ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

১৩ অক্টোবর ২০১৯, ১১:১৪ AM

© ফাইল ফটো

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ এবং র‌্যাগিং বন্ধের জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আওয়ামী লীগের সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনকে রিটে বিবাদী করা হয়েছে।

রিটে নির্মম নির্যাতনের পর মারা যাওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটকারি আইনজীবী ইউনুস আলী আকন্দ।

 

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence