মদপানে তিন বন্ধুর মৃত্যু

১০ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

বরিশালে মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার রাতে তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোয়াজ্জেম ভুইয়া।

মৃত্যু ব্যক্তিরা হলেন নগরীর দপ্তরখানার এলাকার নরেন্দ্র নাথের ছেলে বিকাশ নাথ (৩৫), হাটখোলা এলাকার জ্যোতি প্রসাদ রায়ের ছেলে সিদ্ধার্থ রায় (৩২) এবং বিমান বন্দর থানার কাশিপুরে গণপাড়া এলাকার বাসিন্দার পরিমল চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস (২৬)। নিহত তিনজন বন্ধু। পুলিশ মৃত্যুদের লাশ উদ্ধার করে ময়না তদান্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোয়াজ্জেম ভুইয়া বলেন, তিন বন্ধু মদ পান করে অসুস্থ হয়ে মারা যায় বলে তাদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে। তবে পুরোপুরি নিশ্চত হওয়ার জন্য তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬