বাসের ধাক্কায় রোকেয়া কলেজ ছাত্রীর মৃত্যু

২৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২ PM

রংপুরে বাসের ধাক্কায় সরকারি রোকেয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ইতি আক্তারের মৃত্যু হয়েছে। নিহত ইতি রংপুর নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার কন্যা। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই ছাত্রী রাস্তা পার হওয়ার সময় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সেখানেই তার মৃত্যু হয়।

রংপুর তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ: মৃত্যু
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬