‘দুই সিটির অনিয়মে দেশে ডেঙ্গু ছড়িয়েছে’

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০ PM

© সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অংশীজনের সীমাবদ্ধতা, অনিয়ম ও দুর্নীতির কারণে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। অকার্যকর ওষুধ কেনা, সঠিক কর্মপরিকল্পনা না থাকা, কীটনাশক কেনায় সরকারি নীতি অনুসরণ না করায় এ পরিস্থিতি দেখা দিয়েছে বলে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থাটি মনে করে।

বুধবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষক মো. জুলকার নাইন, মো. মোস্তফা কামালসহ অন্যরা।

প্রতিবেদনে বলা হয়, এডিশ মশা নিধনে মানহীন কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গুর প্রকৃত চিত্র চিহ্নিত, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট দফতর এবং বিভাগের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষিপ্তভাবে লোক দেখানো অকার্যকর কার্যক্রম গ্রহণ এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্য অংশীজনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সীমাবদ্ধতা, অনিয়ম-দুর্নীতির কারণে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এতে লক্ষাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

জাতীয়ভাবে এটিকে মোকাবেলা করার জন্য সুচিন্তিত কৌশল ছিল না। যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। যেটি আমরা দেখছি সেটি অ্যাডহকভিত্তিতে পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ডেঙ্গু একটি বৈশ্বিক সমস্যা। আমাদের পার্শ্ববর্তী প্রায় সব দেশেই রয়েছে।

বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরান যদি আবার আলোচনায় বসতে চায়, কী করবে জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬