কচুরিপানার মধ্যে থেকে অজ্ঞাত চার ব্যক্তির লাশ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজশাহীর চারঘাটে বড়াল নদীর স্লুইস গেট এলাকায় অজ্ঞাত চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কচুরিপানার মধ্যে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহগুলো উদ্ধার করে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, পদ্মা নদী হয়ে ভেসে মরদেহগুলো বড়ালের স্লুইস গেটে এসে আটকে পড়ে। কচুরিপানার মধ্যে থাকা মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিসের সহযেগিতায় তারা মরদেহগুলো উদ্ধার করেছেন। তবে মরদেহের লিঙ্গ ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কারণ মরদেহগুলো পচে গেছে। 

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬