ভারতের ভিসা পাননি শহীদুল আলম

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০১ PM
ফটোসাংবাদিক শহীদুল আলম

ফটোসাংবাদিক শহীদুল আলম © ফাইল ফটো

ভারতে যাবার ভিসা পাননি মার্কিন সাময়িকী টাইমের ২০১৮ সালের সেরা ব্যক্তিত্ব বাংলাদেশের ফটোসাংবাদিক শহীদুল আলম। ভারতের সংবাদভিত্তিক অনলাইন দ্য প্রিন্টের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দুদিনব্যাপী সেরানডিপিটি আর্টস ফেস্টিভ্যালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে উপস্থিত থাকার কথা ছিল তার। ভিসা না দেয়ার বিষয়ে যোগাযোগ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিন্তু একটি কূটনৈতিক সূত্র জানায়, ভিসা আবেদন প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

‘শিল্পকলায় রাজনৈতিক মাত্রা অনুশীলন’ শিরোনামের একটি আলোচনা প্যানেলে অংশ নেয়ার কথা ছিল বিশ্ববিখ্যাত এই আলোকচিত্রীর। এতে রাজনীতি ও শিল্পকলার মধ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করার কথা ছিল তার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক দ্য প্রিন্টকে বলেন, আমাদের বলা হয়েছে- তিনি স্বশরীরে এখানে হাজির থাকতে পারবেন না।

দ্য উইয়ারের খবরে বলা হয়েছে, স্কাইপের মাধ্যমে তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শকের প্রশ্ন নিয়েছেন।

গত বছর একটি ফেসবুক পোস্টে সরকারের সমালোচনা করায় ১০০ দিন কারাগারে থাকতে হয়েছে শহীদুল আলমকে।

ট্যাগ: ভারত
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬