স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তির দায়ে ডেপুটি জেলার বরখাস্ত

০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৬ PM

© টিডিসি ফটো

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কারা অধিদপ্তর থেকে সাতক্ষীরা জেলা কারাগারে নির্দেশনা পত্র এসেছে বলে নিশ্চত করেছেন সাতক্ষীরার জেল সুপার আবু জায়েদ।

সাতক্ষীরার জেল সুপার আবু জায়েদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির দায়ে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তারকে সাময়িক বরখাস্ত করে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে। সন্ধ্যায় এ সংক্রান্ত একটি পত্র এসেছে সাতক্ষীরা কারা দপ্তরে।

জলির করা পোস্টে মন্তব্য

গত ৩ সেপ্টেম্বর ডেপুটি জেলার ডলি আক্তারের ব্যবহৃত জলি মেহেজাবিন খান ফেসবুক আইডি থেকে একটি পোস্টকৃত ছবির মন্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিলাই (বিড়াল) লিখে কটূক্তি করেন তিনি।

উল্লেখ্য, গত পহেলা সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৫৬তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের একটি অনুষ্ঠানে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন এই নারী কারা কর্মকর্তা। সেখানে কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ধারাভাষ্যকার দেওয়ার মুহূর্তে নিজের সেলফি তুলে রাখেন তিনি। এর দুই দিন পর ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে তিনি তার ব্যবহৃত জলি মেহেজাবিন খান নামের ফেসবুকে এটি পোষ্ট করেন।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence