দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ AM

© সংগৃহীত

বগুড়ার শেরপুর কলেজ রোডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া একই উপজেলার উলিপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মারা গেছেন এক নারী ।

জানা গেছে, বগুড়া থেকে কলা নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২২-৯৬৪৫) ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে রড নিয়ে বগুড়ার দিকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ট ২২-৮২৬৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকের ২ জন এবং বগুড়াগামী ট্রাকের ১ জন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঢাকা থেকে আসা আরেকটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে আরও ৩ জন আহত হন। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

নিহতদের মধ্যে দু’জনের মৃতদেহ কুন্দারহাট পুলিশ ফাঁড়িতে এবং অপর মৃতদেহটি শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। তাদের একজন লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাকিনা গ্রামের খয়ের উদ্দিনের ছেলে হাফিজুল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপর দুইজনের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলের কিছুটা দূরে উলিপুর নামক স্থানে ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আমেনা বিবি (৫৫) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি স্থানীয় মৃত বুলু মিয়ার স্ত্রী।

ট্যাগ: মৃত্যু
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬