ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

২৩ আগস্ট ২০১৯, ০৬:১৫ PM

© ফাইল ছবি

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় রেলসেতুর দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪)। আদিত্য নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং সেতু রায় রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি দুপুরে বদরপুর এলাকা অতিক্রম করার সময় দুই শিক্ষার্থী ওই ট্রেনে কাটা পড়ে। স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিসবাহুল আলম চৌধুরী জানান, বিকেলে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬