বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

১৯ আগস্ট ২০১৯, ০৭:০৪ PM

© সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে নিজ দোকানে বিদ্যুতের তারে জড়িয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম জসিম (১৮)।

নিহত জসিম উপজেলার মোহাম্মদপুর জৈটাবটতলা গ্রামের হযরত আলীর ছেলে। সে চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে।

স্থানীয়রা জানান, রবিবার ৫টার দিকে নিজ দোকানে বিদ্যুতের কাজ করছিলো। মেঝেতে পানি ছিলো কিন্তু সে তা খেয়াল করেনি। এক পর্যায়ে পানির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬