ইতালিতে ১০ হাজার বাংলাদেশির ভাগ্য অনিশ্চিত

১৬ আগস্ট ২০১৯, ০৭:৫২ PM

© সংগৃহীত

উপযুক্ত কাগজপত্র ছাড়া ইতালির অবৈধ বাংলাদেশি অভিবাসীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। এর ফলে ইতালি প্রবাসী প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীর ভাগ্য চূড়ান্তভাবে অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার ইতালির রাজধানী রোমের দূতাবাস ভবনে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে এক মতবিনিময় সভায় একথা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

রাষ্ট্রদূত জানান, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে তাকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশি। এক্ষেত্রে পাসপোর্ট বা অন্যান্য ডকুমেন্টস হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। কেউ যদি তার সঠিক নাম অথবা জন্ম তারিখ বলতে পারেন, তাহলেও তাকে আমরা অনলাইনে খুঁজে নিবো, এক্ষেত্রে তিনি পাসপোর্টের আবেদন করতে পারবেন। কিন্তু যারা কোনো ডকুমেন্টস প্রদান করতে পারবেন না, তারা পাসপোর্টের জন্য আবেদনও করতে পারবেন না।

একইসঙ্গে, আবেদনকারীর বয়স মূল বয়স থেকে ৫ বছরের বেশি বাড়ানো হলে তাদের পাসপোর্ট হাতে পাওয়া, পাসপোর্ট অধিদপ্তরের ওপর নির্ভর করবে বলেও জানানো হয়।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬