ডেঙ্গু নিয়ে স্ট্যাটাস, ১৬ ঘণ্টা পর মারা গেলেন ডাক্তার

০৮ আগস্ট ২০১৯, ০৯:২৮ PM

© সংগৃহীত

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর গ্রীনরোডে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে থাকা ইলেক্ট্রিক তার পেঁচিয়ে এক ডাক্তারের মৃত্যু হয়েছে। ওই ডাক্তারের নাম ডা.পলাশ দে। পলাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রীনরোডে কারেন্টের তার পেঁচিয়ে গুরুতর আহত হন পলাশ। তাকে উদ্ধার করে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

ডেঙ্গু জ্বরের প্রকোপ কমাতে আগামী কয়েকদিন বৃষ্টি না দেবার জন্য মৃত্যুর ১৬ ঘণ্টা আগে ডা. পলাশ তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। নিচে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

এই ছুটির কয়টা দিন বৃষ্টি দিওনা করুণাময়। তাহলে ঈদের পর মহামারী হয়ে যেতে পারে। হসপিটালগুলো ভর্তি একদম। এই পরিষ্কার অমৃত সদৃশ জল মৃত্যু ডেকে আনতে পারে বহু মানুষের।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬