এবার নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড

০২ আগস্ট ২০১৯, ০৮:২৪ PM

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ফেসবুক আইডি এবং পেজ হ্যাকড হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের পর তাঁর আইডি ও পেজ হ্যাকড হয়। এই আইডি ঘিরে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিমন্ত্রীর ফেসবুক আইডিতে ঢুকে দেখা যায়, হ্যাকাররা আইডি থেকে প্রতিমন্ত্রীর নাম মুছে দিয়েছে। খালিদ মাহমুদ চৌধুরীর বদলে সেখানে সানজানা গুপ্তা নাম লিখে দেওয়া হয়েছে। এছাড়া প্রোফাইল ছবিও পরিবর্তন করে একজন নারীর ছবি দেওয়া হয়েছে। এ মুহূর্তে নৌ প্রতিমন্ত্রী পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র বন্দরগুলোর সম্পর্ক স্থাপনে সিঙ্গাপুর, কানাডা ও লন্ডন সফরে রয়েছেন।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আ ন ম আহমাদুল বাশার জানান, আইডি হ্যাকড হওয়ার আগে নৌ প্রতিমন্ত্রী যে লিংক শেয়ার করেছিলেন, এর মাধ্যমে একদিনে অর্ধলক্ষ পিটিশন দায়ের হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন নৌ প্রতিমন্ত্রী। ওই পোস্টে তিনি একটি রিট পিটিশন সিগনেচারের অপশন শেয়ার করেন। এর কয়েক ঘণ্টা পর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকড হয়।

ট্যাগ: ফেসবুক
তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬
সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ পদের সাতটিতেই জয়ী আওয়াপন্থিরা
  • ১৮ এপ্রিল ২০২৬