বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

২৬ জুলাই ২০১৯, ০১:২২ PM

© সংগৃহীত

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামের সদর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। উপজেলার কাঁঠালবাড়ি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি মাহফুজর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে অটোরিকশাটি সাতজন যাত্রী নিয়ে কুড়িগ্রাম থেকে কাঁঠালবাড়ি বাজারে যায়। এসময় রংপুরগামী একটি বাস ওই অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন চারজন। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে অঙ্গীকারবদ্ধ ৪০ দেশের জোট, যুক্ত হলো যে…
  • ০৩ এপ্রিল ২০২৬