রাজধানীর পুরান ঢাকায় শতবর্ষী ভবন ধস

১৭ জুলাই ২০১৯, ০৭:৪০ PM

© সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীতে শত বছরের পুরনো একটি দোতলা ভবন ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদরঘাটের কাছে সুমনা হাসপাতালের পাশের ছয় নম্বর লেনের ওই ভবনটি ধসে পড়ে।

স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো ওই ভবনটিতে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।

কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান বলেন, আমরা শুনেছি সেখানে কয়েকজন আটকা পড়েছে। তবে তা কতটুকু সত্য, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ভবনটি সরকারি, তবে কোন কর্তৃপক্ষের সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল সিকদার গণমাধ্যমকে বলেন, ভবনের ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। আমাদের ৩টি ইউনিট সেখানে কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close