এবার কোরবানি ঈদের ছুটি ৯ দিন!

১৩ জুলাই ২০১৯, ০৫:১৭ PM

© সংগৃহীত

এবার ঈদুল আযহায় ৯ দিনের লম্বা ছুটি পেতে পারেন সরকারি চাকুরীজীবীরা। এর জন্য তাদের শুধুমাত্র একটি দিন ছুটি বেশি নিতে হবে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১২ আগষ্ট ঈদুল আযহা উদযাপন হতে পারে বাংলালেদেশ। ৯ দিন ছুটির জন্য চাকুরীজীবীদের শুধুমাত্র ১৪ আগষ্ট অতিরিক্ত একদিনের ছুটি নিতে হবে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) ঘোষণা দিয়েছে, আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আযহা উদযাপন হতে পারে। যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, সেই হিসাবে বাংলাদেশে ঈদ হতে পারে ১২ আগস্ট।

যদি ১২ আগস্ট বাংলাদেশে ঈদ হয় তবে সরকারি চাকরিজীবীরা ১১, ১২ ও ১৩ আগস্ট ছুটি পাবেন। আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে। যদিও গেল ঈদুল ফিতরে ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে থাকা কর্মদিবসটিকে ছুটির আওতায় আনা হয়নি।

উল্লেখ্য, গত বছর মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা উদযাপিত হয়েছিল ২১ আগস্ট আর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়েছিল ২২ আগস্ট।

ট্যাগ: ঈদ ঈদ
বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬