অপ্রয়োজনীয় সিজার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুমন

২৫ জুন ২০১৯, ০৮:১০ PM

© টিডিসি ফটো

গর্ভবতী মায়েদের অপ্রয়োজনীয় সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন সমাজের নানা অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভে আসা আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার দুপুরে হাইকোর্টে তিনি এ রিট করেন।

আগামী রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

ব্যারিস্টার সুমনের রিট আবেদনে বিভিন্ন গবেষণা তথ্য তুলে ধরে উল্লেখ করে বলা হয়, ২০১৮ সালে ৭৭ শতাংশ অপ্রয়োজনীয় সিজার হয়েছে বাংলাদেশে। গত দুই বছরে তা ৫৫ শতাংশ বেড়েছে।

আবেদনে আরো উল্লেখ করা হয়েছে, দেশের ক্লিনিক ব্যবসার ৯৫ শতাংশ আয় এই অপ্রয়োজনীয় সিজার থেকে হয়ে থাকে।

বড়াইবাড়ি দিবসে শহীদদের মাগফেরাত কামনা এনসিপির
  • ১৮ এপ্রিল ২০২৬
এবার পূর্বাচল স্টেডিয়ামের নকশা পরিবর্তনের ইঙ্গিত তামিমের
  • ১৮ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন অভিজ…
  • ১৮ এপ্রিল ২০২৬
টুঙ্গিপাড়ায় বিধবা নারীকে হাতুড়িপেটায় হত্যা, প্রধান আসামি গ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতালে সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে গেলেন…
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা শেষ, ফল প্রকাশের সময় জানাল ম…
  • ১৮ এপ্রিল ২০২৬