সোমবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবেনা

১৬ জুন ২০১৯, ০৬:০৩ PM

© সংগৃহীত

সোমবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাওলার জিয়া কলোনি থেকে বিমানবন্দরের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য সোমবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে।

জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, র‌্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, বাংলাদেশ বিমান ক্যাটারিং, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আর্মি গলফ ক্লাব, সিভিল এভিয়েশন কোয়ার্টারসহ কাওলা এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক। পাশাপাশি খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার গ্রাহকরা গ্যাসের চাপ কম পাবেন বলেও জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ট্যাগ: রাজধানী
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close