ডিজিটাল হতে যাচ্ছে বিচার ব্যবস্থাপনা

১৫ জুন ২০১৯, ০৫:০৭ PM

© সংগৃহীত

দেশের বিচার ব্যবস্থাপনাকে ডিজিটাল করার কথা ভাবছে সরকার। ই-জুডিশিয়ারি কার্যক্রমের মাধ্যমে দেশের সব আদালতকে তথ্যপ্রযুক্তির একটি নেটওয়ার্কের মধ্যে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে বাজে বক্তৃতা থেকে।

বাজেটে বলা হয়, ২০১৯-২০ অর্থবছর থেকেই দেশের সব আদালতকে তথ্যপ্রযুক্তি নেটওয়ার্কের মধ্যে আনা হবে। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাত বিভাগীয় শহরে আরও সাতটি ট্রাইব্যুনাল স্থাপনের প্রক্রিয়া চলছে বলেও বাজেট বলা হয়।

সুপ্রিমকোর্টসহ নিম্ন আদালতসমূহের সব কার্যক্রমকে অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে। দেশের নিম্ন আদালতে ‘বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল ও পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে’ বলে উল্লেখ করা হয়েছে বাজেট বক্তৃতায়।

১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা করা হয়।

ট্যাগ: বাজেট
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close