প্রধানমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন আজ

১৪ জুন ২০১৯, ০৯:৩৫ AM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রীর প্রেস শাখা ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় প্রথমবারের মতো আজ শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে এরআগের বছরগুলোতে বাজেটোত্তর সংবাদ সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সময় যথারীতি বিকেল ৩টায় সংবাদ সম্মেলন শুরু হবে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্থমন্ত্রী। এরপর কয়েক দফা হাসপাতাল থেকে ঘুরে সংসদেও যোগ দিয়েছেন তিনি। 

সংসদে বাজেট উত্থাপনের পরদিন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এটাই রেওয়াজ। এবারই প্রথম এই সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলন করবেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জানানো হয়, অর্থমন্ত্রী নয়; প্রধানমন্ত্রী বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন। অর্থমন্ত্রী জ্বরে ভুগছেন বলে জানা গেছে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close