বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুতের তার কেটে দিয়েছে ছাত্রদলের নেতারা

১১ জুন ২০১৯, ০৫:১৮ PM

© সংগৃহীত

কমিটি বিলুপ্তির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ছাত্র দলের বিক্ষুব্ধ নেতা কর্মীরা।

তিনটি দাবি তুলে তারা সেখানে বিক্ষোভ করে। বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদী কমিটি গঠন এবং কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয়, মহানগর ও কলেজের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের দাবী জানান তারা।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ছাত্রদলের শ খানেক নেতাকর্মী ফটকে তালা দিয়ে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের মধ্যে কয়েকজন কার্যালয়ের নিচ তলায় অনশনেও বসেন বলে জানা গেছে।

ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সহ সভাপতি এজমল হোসেন পাইলট দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপির অনেকে সরকারের এজেন্টে পরিণত হয়েছে, তাদের কার্যক্রম নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তাই আমরা ছাত্রদলের কমিটি নিয়ে কথা বলার জন্য পার্টি অফিসে যাচ্ছি। আমাদের কোন কর্মসূচি নাই, শান্তিপূর্ণভাবেই আমরা যাব। আমাদের পরবর্তী মুভমেন্ট কেমন হবে তা পরিস্থিতি বিবেচনা করবে।’

সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী যে প্রেস রিলিজ দিয়েছে তা আমরা মানি না। তার কি রাইট আছে এটা দেয়ার? আমরা চাই এখন থেকে জানুয়ারি পর্যন্ত একটা কমিটি হোক, আর জানুয়ারি থেকে আরেকটা কমিটি। তাহলে সিনিয়ররাও স্থান পাবে জুনিয়ররাও প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবে।’

উল্লেখ্য, গত ৩ জুন জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি বাতিল করে বিএনপি। একইসাথে ৪৫ দিনের মধ্যে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে বলে জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগ: ছাত্রদল
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬