ঈদে সুইমিংপুলে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

০৯ জুন ২০১৯, ০৩:৩২ PM

© সংগৃহীত

ঈদে মামার সঙ্গে সুইমিংপুরে গোসল করতে নেমে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম তানবীর (৮)। ঘটনাটি ঘটেছে রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগতে। শনিবার বিকেলে মৃত্যুর ঘটনাটি ঘটলেও রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, রংপুর মহানগরীর শালবন এলাকার বাবলু মিয়ার মেয়ে লায়লা বেগম ঈদ করতে বাবার বাড়িতে আসেন। শনিবার বিকেলে ছেলে ও ভাইকে সঙ্গে নিয়ে ভিন্নজগত বেড়াতে যান তিনি। সেখানে মামা সাঈদের সঙ্গে তানবীর সুইমিংপুলে গোসল করতে নামে। একপর্যায়ে পানির গভীরতায় ডুবে নিখোঁজ হয় তানবীর। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন সুইমিংপুল থেকে শিশু তানবীরকে উদ্ধার করে। পরে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান, শিশুটি তার মামার সঙ্গে বড়দের সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। পানির গভীরতা বেশি ছিল, যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬