রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২০

২২ ডিসেম্বর ২০২৫, ১১:১২ PM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো © টিডিসি সম্পাদিত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. তানভীর শেখ (২০), মো. আরিফুল ইসলাম (২৪), মো. শিবলু (২০), মো. শাহাদাত (২৫), মো. জনি (২৭)।

আরও পড়ুন: শহিদ ওসমান হাদির লড়াই আমরা চালিয়ে যাবো: রাকসু ভিপি

মো. রাজিব হোসেন (৩৯), মো. এনামুল (২২), আরিফুল ইসলাম (২৬), সাকিব রহমান (২৩), আব্দুল মালেক (১৯), মো. সোহান মিয়া (২২), মো. ফারুক আহমদ (৩৮), মেহেদী হাসান (৪৫), মো. আলমগীর (৩৫), মো. নিজাম উদ্দিন (৩৫), মোশারফ হোসেন (২২), মো. রাসেল হাসান (২২), ফজল ইসলাম (২০), মো. সানি হাসান (২০) ও মো. সৈকত (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬