ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেন রানা কারাগারে

২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ PM
আফজাল হোসেন রানা

আফজাল হোসেন রানা © সংগৃহীত

ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানার গ্রেপ্তার। একটি বিস্ফোরক মামলায় আটক হয়ে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে নিজ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যান আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

বেলা আনুমানিক তিনটার দিকে ডিবি পুলিশ তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আফজাল হোসেন রানা ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী সময়ে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থানে যাওয়ায় দলীয় কোন্দলের জেরে তাকে একে একে সব পদ হারাতে হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬