দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ PM
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা © সংগৃহীত

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার ক্ষমতার অপব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।

আলতাফুজ্জামান মিতা দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। তার আদিবাড়ি বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উসকানিমূলক বক্তব্য প্রদান ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে যোগসাজশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলতাফুজ্জামান মিতা গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘বাস কার্ড’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬