ওসমান হাদির মতোই এনসিপি নেতা মোতালেবকে গুলি করে পালায় দুর্বৃত্তরা

২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ PM
ওসমান হাদি ও মোতালেব শিকদার

ওসমান হাদি ও মোতালেব শিকদার © টিডিসি ফটো

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ ওসমান হাদির মত একই কায়দায় এনসিপি নেতা মোতালেবের ওপরও হামলা করা হয়। দুটি মোটরসাইকেলে এসে তাকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওসমান হাদির মতই একই ভাবে গুলিটি তার কানের পাশে বিদ্ধ হয়।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মোতালেবকে মাথা লক্ষ করে গুলি করা হয়। কিন্তু গুলিটি তার কান বরাবর বিদ্ধ হয়।’

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের গুলিবিদ্ধের খবর জানান দলটির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

খুলনা জেলা এনসিপির নেতারা জানান, খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় দুটি মোটরসাইকেলে এসে মোতালেব শিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় মোতালেবকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব হয়নি। পরে আরেকটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে সিটি স্ক্যান করা হচ্ছে তার।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রীক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬