তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া মাহফিল

২০ নভেম্বর ২০২৫, ০৯:১০ PM
ঢাকার সলিমুল্লাহ এতিমখানায়

ঢাকার সলিমুল্লাহ এতিমখানায় © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বৃহস্পতিবার ঢাকার সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 

দুই শতাধিক এতিমের মাঝে খাবার বিতরণ ও এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

এসময় বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জিয়া পরিবারের সামগ্রিক মঙ্গলকামনা করে দোয়া করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহমুদুর রহমান নোমান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদ, যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আওয়াল, যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজিম, ঢামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. বাদশাসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীবৃন্দ।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬