ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিলেন তারেক রহমান

০৮ নভেম্বর ২০২৫, ০৮:১৪ PM
ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিলেন তারেক রহমান © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আজ শনিবার বিকেলে (৮ নভেম্বর) ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে মানবিক একটি কর্মসূচির মাধ্যমে শিশু দু’টিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি তারেক রহমানের নজরে আসে। অতঃপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অতিম শিশু দু‘টি সার্বিক খোঁজ-খবর নিতে।

এরই ধারাবাহিকতায় আজকে অসহায় ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলে হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আগামীতে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন শিমুল বিশ্বাস।

এদিকে, মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়ালেখার জন্য মাসিক শিক্ষা বৃত্তির ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন— জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ।

আরও উপস্থিত ছিলেন— পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা এই মানবিক কর্মসূচিতে অংশ নেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9