সন্তানের প্রাইভেট ও কোচিংয়েই চলে যায় অভিভাবকের আয়ের ২৯ শতাংশ

০৭ মে ২০১৯, ১১:৫৮ AM

© সংগৃহীত

সন্তানের প্রাইভেট ও কোচিংয়ের খরচ চালাতে গিয়ে অধিকাংশ অভিভাবকের আয়ের ২৯ শতাংশ ব্যয় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে শহরের অভিভাবকদের ব্যয় তুলনামূলক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)-এর এক প্রতিবেদনে এতথ্য উঠে এসেছে।

শিক্ষা খাতে সন্তানদের শিক্ষার পেছনে অভিভাবকদের ব্যয় নিয়ে ২০১৪ সালে একটি জরিপ চালিয়েছিল বিবিএস। এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। এরপর সরকারি বা বেসরকারি উদ্যোগে আর কোনো জরিপ হয়নি । বিবিএসের ওই জরিপেও দেখা যায়, শিক্ষা খাতে সর্বোচ্চ ২৯.১৩ শতাংশ ব্যয় হয় প্রাইভেট পড়া ও কোচিংয়ের পেছনে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাইভেট ও কোচিংয়ের পেছনে শহরে ব্যয় হয় ৩২ দশমিক ৮০ শতাংশ। আর মফস্বলে ২৬দশমিক ২০ শতাংশ। এরপর ব্যয় হয় বই-খাতা ও স্টেশনারি সামগ্রীর পেছনে। এ ব্যয়ের হার ১৮দশমিক দুই শতাংশ। শহরে এ ব্যয় ১২ দশমিক ৫৪ শতাংশ এবং মফস্বলে ২২দশমিক ৩১ শতাংশ।

এছাড়া স্কুলে ভর্তি, সেশন চার্জ, রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফি বাবদ ব্যয় হয় ১৬ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে শহরে এ ব্যয় ২১ দশমিক২০ শতাংশ আর গ্রামে ১৩ দশমিক ৩৩ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি বাবদ ব্যয় ৯দশমিক ৬৮ শতাংশ। শহরে এ ব্যয় ১২ দশমিক ছয় শতাংশ আর মফস্বলে সাত দশমিক ৭৯ শতাংশ।

শিক্ষার্থীদের যাতায়াত ও টিফিনে ব্যয় হয় ১৫দশমিক ৬৮ শতাংশ। এছাড়া ইউনিফর্মে আট দশমিক ৪৮ শতাংশ এবং অন্যান্য খাতে ব্যয় হয় দুই দশমিক ১৮ শতাংশ অর্থ। এভাবে অভিভাবকদের আয়ের বড় অংশই সন্তানের শিক্ষার পেছনে ব্যয় হয়ে যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে আরমানের প্রশ্ন, প্…
  • ৩০ মার্চ ২০২৬
ছেলে সহজকে লেখা চিঠি পড়ে কাঁদছেন ভক্তরা, কী লিখেছিলেন রাহুল
  • ৩০ মার্চ ২০২৬
সংবিধান মানলে প্রধানমন্ত্রী অন্য দেশে, স্বরাষ্ট্রমন্ত্রীর দ…
  • ৩০ মার্চ ২০২৬
পলিটেকনিকের চার বছরের ডিপ্লোমা কোর্স তিন বছর করার চিন্তা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence