মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ কোটি টাকার জাল ধ্বংস

২২ অক্টোবর ২০২৫, ০২:৪৯ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০২:৫১ AM
মাছ ধরার প্রস্ততি নিচ্ছে জেলেরা

মাছ ধরার প্রস্ততি নিচ্ছে জেলেরা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় জব্দ করা ২৪ কেজি সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মোহনায় এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই উপজেলা টিমের সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে আমরা তৎপর রয়েছি। ইতোপূর্বে সচেতনতামূলক সভা করেছি ও অভিযান চালিয়েছি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার ইছাখালী ও ষোলগেট এলাকার বঙ্গোপসাগরের মহনায় এ অভিযান চালানো হয়। এতে ২৪ কেজি বিভিন্ন সামুদ্রিক মাছ জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় হস্তান্তর ও ১ লাখ ২০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।

প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950