পুকুরে গোসল করতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

০৪ মে ২০১৯, ০৯:১৪ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ফটো

পুকুরে গোসল করতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে নাফি মিয়া নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই মাদরাসার ছাত্রের নাম নাফি। নাফির বাবার নাম ফারুক মিয়ার।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এ সময় নাফি তার এক সহপাঠীকে সঙ্গে নিয়ে গ্রামের পুকুরে গোসল করতে যায়। পুকুরে দুজন মিলে পুকুরে ডুব-সাঁতার খেলার একপর্যায়ে নাফিকে না পেয়ে তার সহপাঠী নাফিদের বাড়িতে গিয়ে বিষয়টি অবহিত করে।

পরে নাফির পরিবারের লোকজন ওই পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করে পানিতে ভাসমান অবস্থায় শিশু নাফিকে উদ্ধার করে। উদ্ধারের পর নাফিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬