নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ PM
দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত

দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবদল নেতা নিহত © সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে প্রাণ গেল ইউনিয়ন যুবদলের এক নেতার। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাদেক হোসেন (৪২)। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আলোকবালীর চরাঞ্চলে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে সম্প্রতি একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে সাদেক হোসেন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরাঞ্চলে আধিপত্য নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও একই ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পৃথক সংঘর্ষে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরও দুজন নিহত হন। সোমবারের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় চরম উত্তেজনা এখনও বিরাজমান।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬