বিএনপি কর্মীর ওপর যুবদল নেতাদের হামলা, থানায় অভিযোগ

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ PM
আব্দুস সামাদ

আব্দুস সামাদ © সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বিএনপির এক কর্মীর উপর স্থানীয় যুবদল নেতাদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই কর্মীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩টার দিকে শ্রীপুরের মাওনায় বিএনপির এক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে শহিদুল ইসলাম নামের ওই কর্মী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদের নেতৃত্বে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে পিরুজালী সড়কঘাটের মণ্ডলবাড়ী রোড এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু বক্কর, বিএনপি নেতা খলিলুর রহমান ও মো. রফিকসহ অজ্ঞাত আরও ৫-৬ জন তার উপর হামলা চালান।
 
এসময় তারা শহিদুল ইসলামের উপর এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে স্বামীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা শহিদুল ইসলাম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দিয়েছে।
 
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950