সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাইরে থাকলেই গ্রেপ্তার

২৯ এপ্রিল ২০১৯, ১২:৫৪ PM
ওসি এস এম ওবায়েদুল হক

ওসি এস এম ওবায়েদুল হক © সংগৃহীত

কোনো কিশোর বা শিক্ষার্থীকে সন্ধ্যার পর বাইরে আড্ডা দিতে দেখলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার ওসি এস এম ওবায়েদুল হক।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে নগরীর হালিশহর ফইল্যাতলী বাজারে দীলিপ নামের এক কিশোরকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার বিষেয়ে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওসি এস এম ওবায়েদুল হক বলেন, আগে থেকে সিএমপির প্রত্যেক থানায় নির্দেশনা ছিল, সন্ধ্যার পর কিশোর বা শিক্ষার্থীরা বাইরে আড্ডা দিলে তাদের গ্রেপ্তার করতে। এই আড্ডা থেকে আর যাতে কোনো অপরাধের জন্ম না হয়, সেটা নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেয়া হয়।

সাম্প্রতিক সময়ে নগরীতে কিশোর অপরাধ বৃদ্ধির বিষয়ে ওসি ওবায়েদুল হক বলেন, পরিবারে সন্তানদের নিয়ন্ত্রণ না থাকায় বাড়ছে কিশোর অপরাধ। ছোট বিষয় নিয়ে দ্বন্দ্বে বড় ঘটনার সৃষ্টি হচ্ছে। পরিবারের উচিত তাদের সন্তানদের নিয়ন্ত্রণ করা, সন্তানদের কাজ মনিটরিং করা।

প্রসঙ্গত, নগরীর কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। তারা খুন, ছিনতাইসহ নানা অপরাধে মেতে উঠেছে বলে অভিযোগ।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬